Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

তিতুমীর কলেজের ভেতরে শিক্ষার্থীদের অবস্থান এবং বাইরের পুলিশ বাহিনী।

 ঢাকার মহাখালীর আমতলীতে সরকারি তিতুমীর কলেজের ক্যাম্পাসের ফটকের কাছে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তারা দ্বিতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি শুরু করেছে। কলেজের বাইরে সড়কের একপাশে পুলিশ মোতায়েন রয়েছে।


শিক্ষার্থীরা গতকাল সোমবারও একই দাবিতে সাড়ে চার ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন। বিরতি দেওয়ার পর সন্ধ্যায় আবার সড়ক অবরোধ করেন তাঁরা। রাত সাড়ে নয়টার দিকে এই অবরোধ শেষ করে শিক্ষার্থীরা ঘোষণা দেন যে, আজ তাদের আলোচনা করার কথা রয়েছে। যদি ইতিবাচক ফলাফল না আসে, তবে আজ সকাল থেকে ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ